
নিউজ ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী ও লক্ষীপুরের রামগঞ্জ থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য জিয়াউল হক জিয়া আর নেই। তিনি আজ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী....রাজিউন)।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে। শুরুতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে দ্রুত অবনতির দিকে যেতে থাকে। উল্লেখ্য, জিয়াউল হক জিয়া বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকারবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।