News71.com
 Bangladesh
 03 Nov 16, 10:25 PM
 292           
 0
 03 Nov 16, 10:25 PM

পদ্মা সেতু প্রকল্পে এসি বিস্ফোরণে শ্রমিক নিহত

পদ্মা সেতু প্রকল্পে এসি বিস্ফোরণে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্পের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-৪ এর এসির কমপ্রেসার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও প্রকল্পের সুপারভাইজার চীনা নাগরিক মি. লিপিং গুরুতর আহত হয়েছেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার জাহেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলসদেশি এক শ্রমিক নিহত হয় এবং এক চীনা নাগরিক আহত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন