News71.com
 Bangladesh
 03 Nov 16, 09:51 PM
 250           
 0
 03 Nov 16, 09:51 PM

চট্টগ্রাম চাল বিতরণে অনিয়ম : খাদ্য কর্মকর্তাসহ আটক ৫

চট্টগ্রাম চাল বিতরণে অনিয়ম : খাদ্য কর্মকর্তাসহ আটক ৫

নিউজ ডেস্ক: হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের অনিয়মের অভিযোগে চট্টগ্রামে তিন খাদ্য কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদক কার্যালয়ে ডেকে নিয়ে তাদের আটক করা হয়। এর আগে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন এই তিন কর্মকর্তা। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো.আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন খাদ্য পরিদর্শক হলেন, শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। আটক হওয়া বাকি দুজন ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।দুদক পরিচালক সাঈদ বলেন ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে পাঁচজনের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করে আটক করেছি। আটক পাঁচজনকে নগরীর সদরঘাট থানায় রাখা হয়েছে। শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন