
নিউজ ডেস্ক: খুলনায় অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ডুমুরিয়ার সাত্তার ফিসের ১০ মণ গলদা চিংড়ি জব্দ করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) সদস্যরা। এ সময় ডিপো মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি মহিলা কলেজ মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ডুমুরিয়ার সাত্তার ফিসের একটি অপদ্রব্য পুশকৃত গলদা ভর্তি পিকআপ ভ্যান সন্ধ্যার দিকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাকব-৬ এর একটি স্পেশাল টিম ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের সামনে ওই পিকআপ ভ্যানটিতে অভিযান চালায়।
এ সময় অপদ্রব্য পুশকৃত ১০ মণ গলদা চিংড়ি জব্দসহ ডিপো মালিক শহিদুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন র্যা ব-৬ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার হেনায়েত হোসেন মান্নান, সিনিয়র এসএসপি নুরুজ্জামান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ খুলনার ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও তরিকুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি। পরে জব্দকৃত ২ লাখ ৪০ হাজার টাকার এসব গলদা চিংড়ি মাছগুলো বিনষ্ট করে খুলনাস্থ রূপসা নদীতে নিক্ষেপ করা হয়েছে বলে র্যা বের কর্মকর্তারা জানিয়েছেন।