News71.com
 Bangladesh
 03 Nov 16, 07:54 PM
 326           
 0
 03 Nov 16, 07:54 PM

লালমনিরহাটে ২৫ রাউন্ড গুলিসহ যুবক আটক

লালমনিরহাটে ২৫ রাউন্ড গুলিসহ যুবক আটক

নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে ২৫ রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ সুজন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র্যা ব। বৃহস্পতিবার বিকেলে বাউরা ইউনিয়নের নবীনগরে গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে র্যা ব। আটক সুজন মিয়া উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম পুর গ্রামের সামসুল আলমের ছেলে। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন