News71.com
 Bangladesh
 03 Nov 16, 07:32 PM
 312           
 0
 03 Nov 16, 07:32 PM

চট্টগ্রামে আওয়ামিলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা

চট্টগ্রামে আওয়ামিলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন (মঙ্গলবার) রাতে পুলিশের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গতকাল রাতে আরো দুটি মামলা হয়। তার মধ্যে সংঘর্ষের আহত হওয়া জামসেদের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন এবং পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়। যেখানে ১১জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ জানান, ঘটনার দিন রাত থেকে এখন পর্যন্ত পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেফতার করা না হলেও পুলিশ তদন্ত করছে। অচিরেই এ মামলার আসামিদের গ্রেফতার করা হবে।

গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত স্থানীয় ওয়ার্ড কমিশনার এইচ এম সোহেল এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের মধ্যে মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুগ্রুপের বেশ কয়েকজন আহত হয় এবং অনেকের বাসা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবদমান দুগ্রুপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন