News71.com
 Bangladesh
 03 Nov 16, 06:39 PM
 299           
 0
 03 Nov 16, 06:39 PM

মানসম্মত সেবার মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে’

মানসম্মত সেবার মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে’

নিউজ ডেস্ক: উন্নত গ্রাহক সেবা দেয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ে ঋণ আদায়ের উপর গুরুত্ব দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তরুণ ব্যাংকার এবং বিজ্ঞ পরিচালনা পরিষদকে নিজেদের মূল শক্তি উল্লেখ করে আতাউর রহমান প্রধান বলেন, মানসম্মত সেবা দিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্বেও রূপালী ব্যাংক বিগত অর্থ বছরে ৭০ কোটি টাকা ট্যাক্স প্রদান করেছে। সেই সাথে ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩ হাজার কোটি টাকা।

ব্যাংকারদের নিজ দায়িত্বে আরো আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেয়ার পরামর্শ দিয়ে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, নীতিমালার যথাযথ অনুসরণ করে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রহীতার সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, শুধু শহর নয়, গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও ব্যাংকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ব্যাংকের মহাব্যবস্থাপক এবনুজ জাহানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- ব্যাংকের পরিচালক অধ্যাপক হাসিবুর রশিদ, আবু সুফিয়ান, অধ্যাপক ড. সেলিম উদ্দিন, ব্যারিস্টার জাকির আহম্মাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন