
নিউজ ডেস্ক: কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক জেলা জজকে (জেলা ও দায়রা জজ) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির দায় প্রমাণ হওয়ায় মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।