News71.com
 Bangladesh
 03 Nov 16, 05:49 PM
 296           
 0
 03 Nov 16, 05:49 PM

হত্যা মামলায় সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় সাবেক এমপিসহ ৮ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আমিন উদ্দিনসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ দণ্ডাদেশ দেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন মামলার ৮ আসামি। 

গতকাল বুধবার সকাল থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত এ মামলার যুক্তিতর্ক শেষে আট আসামিকে কারাগারে পাঠান আদালত।

মামলার চার্জশিটভুক্ত ১১ জন আসামির মধ্যে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন অভয়নগরের সাবেক সংসদ সদস্য এস এম আমিন উদ্দিন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার সাবেক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, থানা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, সৈয়দ আলী, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আঃ রশিদ, শরীফুল ইসলাম ওরফে শরীফ, মো. সাজ্জাদ হোসেন।

২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. আকরাম আলী মোল্লা বাসায় ফেরার পথে অভয়নগর উপজেলা হাসপাতালের রোডে দুর্বৃত্তদের বোমার আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ডাঃ আশরাফ আলী বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন