News71.com
 Bangladesh
 03 Nov 16, 01:19 PM
 290           
 0
 03 Nov 16, 01:19 PM

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি, ই, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ এবং গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

০৪ নভেম্বর শুক্রবার ডি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা, ই ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ০৫ নভেম্বর শনিবার এফ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা, জি ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন