
নিউজ ডেস্ক: শীত এখনও দূরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আবহবিদরা বলছেন, শক্তি বাড়িয়ে ক্রমশ সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে আজ থেকে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর।
আগামি শনিবার থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলবর্তী জেলায় শুরু হবে বৃষ্টি। রবিবার গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা।