News71.com
 Bangladesh
 03 Nov 16, 01:12 PM
 279           
 0
 03 Nov 16, 01:12 PM

জাবিতে আগামীকাল প্রজাপতি মেলা

জাবিতে আগামীকাল প্রজাপতি মেলা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে ৭ম বারের মতো প্রজাপতি মেলা আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ৪ অক্টোবর (শুক্রবার) প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি মেলার উদ্বোধন করা হবে।

ওইদিন মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলা চলবে। এবারের মেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে ৠালি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি প্রজাপতি, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ইয়াং বাটারফ্লাই ইনথ্যুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে।

২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন