News71.com
 Bangladesh
 03 Nov 16, 11:46 AM
 289           
 0
 03 Nov 16, 11:46 AM

নেত্রকোণায় ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণায় ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৬ পুরিয়া হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক মো. মজিবুর রহমান (৪৩) ও মো. আলী আমজাদ চৌধুরীকে (৪২) পৌর এলাকার শিয়ালজানী খালের সেতু থেকে এবং কামাল পারভেজ (৪৫), ইকবাল হোসেন কমলকে (৩৫) পাইলট স্কুল সংলগ্ন জ্যোতি বাস কাউন্টারের পেছনের একটি ঘর থেকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, মজিবুরের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ও আমজাদের কাছ থেকে ৩৭ পুরিয়া হেরোইন এবং পারভেজের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও কমলের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন