News71.com
 Bangladesh
 03 Nov 16, 11:39 AM
 266           
 0
 03 Nov 16, 11:39 AM

সাভারে বাখাটের ছুরিকাঘাতে জখম গৃহবধূ কল্পনার মৃত্যু

সাভারে বাখাটের ছুরিকাঘাতে জখম গৃহবধূ কল্পনার মৃত্যু

নিউজ ডেস্ক :ঢাকা জেলার সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার নামের (২৩) এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটনার পর বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কল্পনা নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং স্থানীয় একটি কারখানায় কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কল্পনা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে গার্মেন্টসে যাওয়ার রাস্তার মধ্যে প্রকাশ্যে কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে সিরাজুল। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করার হয়। পরে গার্মেন্টস কারখানার শ্রমিকরা ও এলাকাবাসী ঘাতক ওই বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

মারা যাওয়া আগে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি) ডা. নাজিম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রচুর রক্ত ক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এক যুবককে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন