News71.com
 Bangladesh
 02 Nov 16, 11:07 PM
 313           
 0
 02 Nov 16, 11:07 PM

দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা : স্বরাষ্ট্রমন্ত্রী।।

দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা : স্বরাষ্ট্রমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলা মানুষ আজ জঙ্গি দমনে এগিয়ে এসেছে। আজ সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ২ নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণের কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে দেশে কোনো বিশৃঙ্খলা হচ্ছেনা, সামনেও হবেনা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এএসপি সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান মাইকেল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন