News71.com
 Bangladesh
 02 Nov 16, 07:22 PM
 282           
 0
 02 Nov 16, 07:22 PM

দীর্ঘ ৮ মাস পর খুলেছে খাগড়াছড়ি আওয়ামিলীগ কার্যালয়।।

দীর্ঘ ৮ মাস পর খুলেছে খাগড়াছড়ি আওয়ামিলীগ কার্যালয়।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে দীর্ঘ ৮মাস পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলেছে। কার্যালয়ের তালা খোলাকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল দু'জনই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন জাহেদুল আলম তালা ভেঙে অফিস করছেন। অন্যদিকে জাহেদুল আলম বলেছেন, ৩ নভেম্বর জেলা হত্যা দিবস পালন ও দলীয় অফিস কার্যক্রম পরিচালনার জন্য আমরা আফিস পরিষ্কার করে নেতা-কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন করছি ।

গেল পৌর নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। সে থেকে দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। পুলিশ এতদিন দলীয় কার্যালয়টির পাহারায় নিযুক্ত ছিল। সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভবিক রাখতে এতদিন পুলিশ ছিল। তিনি আরো জানান, পুলিশ এখনো মাঝে মধ্যে পেট্রোল ডিউটি করছে। দীর্ঘ বিরতির পর সবুজ পাহাড়ে ঘেরা জেলা শহরের দলীয় কার্যালয় এখন জাহেদুল আলমের অনুসারিদের পদচারণায় মুখরিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন