News71.com
 Bangladesh
 02 Nov 16, 05:30 PM
 274           
 0
 02 Nov 16, 05:30 PM

সাজা ঘোষনার পর কক্সবাজারে এমপি বদির সমর্থকদের সড়ক অবরোধ

সাজা ঘোষনার পর কক্সবাজারে এমপি বদির সমর্থকদের সড়ক অবরোধ

 

নিউজ ডেস্কঃ  দুর্নীতির দায়ে ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য  আব্দুর রহমান বদির সাজার পর কক্সবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তার কর্মী-সমর্থকরা। তাদের অবরোধের কারণে বুধবার বেলা আড়াইটার থেকে উখিয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।

সম্পদের তথ্যর গোপনের মামলায় বুধবার ঢাকার জজ আদালত সাংসদ বদিকে তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা অর্থদণ্ড দেয়। রায়ের পরপরই তাকে কারাগারে পাঠানো হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের এ সংসদ সদস্যে।র কর্মী-সমর্থকরা রায়ের খবর পেয়ে উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

পরে তারা কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বাজার, কোটবাজার ও বালুখালী স্টেশনে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বলে ওসি মো. আবুল খায়ের জানান। তিনি জানান, বেলা ৪টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। ওই সময় পর্যন্ত বদিসমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন