
নিউজ ডেস্ক: যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমণের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ থেকে এক দম্পতি মোটরসাইকেলে যাত্রা শুরু করেছেন। তারা হলেন ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী দিপালী আহমেদ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ও রাসেল ইন্ডাস্ট্রিজের টেকনিক্যাল সহায়তায় এই সফর করছেন বলে জানিয়েছেন তারা। বুধবার সকালে তারা গাজীপুরে পৌঁছেন। পরে তারা গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম পরে গাজীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আলমগীর আহমেদ চৌধুরী জানান, যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমণের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে তারা ওই ব্যতিক্রমী সফরের উদ্যোগ নিয়েছেন। তাদের লক্ষ্য আগামী ১৯ জানুয়ারির মধ্যে দেশের ৬৪ জেলার ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখার কাজ শেষ করে ঢাকায় এসে পৌঁছাবেন। এ পর্যন্ত গাজীপুরসহ চারটি জেলা ভ্রমণ শেষ করেছেন তারা।