News71.com
 Bangladesh
 02 Nov 16, 05:25 PM
 276           
 0
 02 Nov 16, 05:25 PM

কাভার্ডভ্যানের নিচে ঘুমাতে গিয়ে হেলপার নিহত

কাভার্ডভ্যানের নিচে ঘুমাতে গিয়ে হেলপার নিহত

 

নিউজ ডেস্ক : আশুলিয়ায় থামিয়ে রাখা কাভার্ডভ্যান নিচে ঘুমাতে গিয়ে চাকায় পিস্ট হয়ে একই কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে একটি কাভার্ডভ্যান সকালে আশুলিয়ার জামগড়া এলাকার নিটল কারখানার মেশিনারিজ নিয়ে আসে। কাভার্ডভ্যান থেকে মেশিনারিজ নামানোর সময় ওই কাভার্ডভ্যানের হেলপার ভ্যানটির নিচে ঘুমিয়ে পড়েন। গাড়ি থেকে মেশিনারিজ নামানো শেষ হলে কাভার্ডভ্যানচালক চট্টগ্রামের উদ্দেশ্য পুনরায় রওনা দেন। এ সময় কাভার্ডভ্যানের নিচে ঘুমিয়ে থাকা হেলপার চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন