News71.com
 Bangladesh
 02 Nov 16, 05:20 PM
 255           
 0
 02 Nov 16, 05:20 PM

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ এর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ এর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংশোধনসহ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ এর রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় বিলের ওপর আলোচনা শেষে এ সুপারিশ করা হয় । কমিটি সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,এ. কে. এম. আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কমিটি সভাপতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এরপর কমিটির প্রত্যেক সদস্য আদালা আলাদাভাবে তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান ও প্রত্যেকে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। সবার অনুভূতি ব্যক্ত শেষে মন্ত্রী তাঁর অনুভূতি ব্যক্ত করেন। পরে কমিটির পক্ষ থেকে সভাপতি তাঁকে একটা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন