News71.com
 Bangladesh
 02 Nov 16, 05:17 PM
 227           
 0
 02 Nov 16, 05:17 PM

জাতীয় যুবদিবস ২০১৬ উপলক্ষে যুব উদ্যোক্তা পণ্য বাজার শুরু

জাতীয় যুবদিবস ২০১৬ উপলক্ষে যুব উদ্যোক্তা পণ্য বাজার শুরু

নিউজ ডেস্ক : জাতীয় যুবদিবস ২০১৬ উপলক্ষে আজ থেকে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরে যুব উদ্যোক্তাদের পণ্য নিয়ে যুব উদ্যোক্তা পণ্য বাজার শুরু হয়েছে । যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি যুব উদ্যোক্তা পণ্য বাজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

যুব উদ্যোক্তা পণ্য বাজারে ১৯টি স্টল রয়েছে। এসব স্টলসমূহে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা যারা প্রকল্প গড়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নকস্ী কাঁথা, জামদানী শাড়ী, কুশন কভার, পাটজাত দ্রব্য, বিভিন্ন ধরণের শোপিস, ফুল, পোশাক, হস্তশিল্প ইত্যাদি।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি কার্যক্রম ও সাফল্য চিত্রের একটি প্রদর্শনী স্টল রয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন