News71.com
 Bangladesh
 02 Nov 16, 12:42 PM
 301           
 0
 02 Nov 16, 12:42 PM

ট্রাফিক বিভাগের অভিযান: ৪,৮৯৬ টি মামলা ও ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

ট্রাফিক বিভাগের অভিযান: ৪,৮৯৬ টি মামলা ও ৬ লক্ষ টাকা জরিমানা আদায়

 

নিউজ ডেস্ক  : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে জরিমানা আদায় করেছে। ট্রাফিক বিভাগের অভিযানে ৪,৮৯৬ টি মামলা ও ৬,৬২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৭৯ টি গাড়ি ডাম্পিং ও ৫১৭টি গাড়ি রেকারও করা হয়। 

এর মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ ১,৯০,৬০০ টাকা, ট্রাফিক দক্ষিণ বিভাগ ১,৪৭,৬০০ টাকা, ট্রাফিক পূর্ব বিভাগ ১,৫৮, ৯০০ টাকা ও ট্রাফিক পশ্চিম বিভাগ ১,৬৫,৪০০ টাকা জরিমানা আদায় করে। গতকাল ০১ নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয় বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন