News71.com
 Bangladesh
 02 Nov 16, 12:41 PM
 249           
 0
 02 Nov 16, 12:41 PM

মহেশপুরে এক নারী মেম্বারকে লাঞ্ছনার অভিযোগ

মহেশপুরে এক নারী মেম্বারকে লাঞ্ছনার অভিযোগ

নিউজ ডেস্ক :ঝিনাইদহের মহেশপুরে ইউপি সদস্য পল¬াদ বাবুর বিরুেদ্ধে নারী মেম্বারকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলাও হয়েছে। এলাকাবাসী ও লাঞ্ছনার শিকার ওই নারী মেম্বার জানান, গত ৩০ অক্টোবর বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে ওই নারী মেম্বার সাহেরা খাতুন ও পুরুষ মেম্বার পল¬াদ বাবু মিটিং শেষ করে সলেমানপুর বাড়ি ফেরার পথে চার পুকুর নামক স্থানে পৌঁছালে পল¬াদ সাহেরাকে কু-প্রস্তাব দেন ও লাঞ্ছিত করেন। এসময় সাহেরা পল¬াদ বাবুকে স্যান্ডেল পেটা করেন। তার চেচামেচিতে পল-াদ দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করেন।

তবে পল¬াদ মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, সাহেরা তাকে অপমান করেছে। সাহেরা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার বিচার দাবি করেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিপ্লব বলেন, তারা অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন