News71.com
 Bangladesh
 02 Nov 16, 11:39 AM
 285           
 0
 02 Nov 16, 11:39 AM

কলেজের গাছ কাটতে গিয়ে পিয়ন নিহত  

কলেজের গাছ কাটতে গিয়ে পিয়ন নিহত   

নিউজ ডেস্ক: বাংলাবাজার হালিমা খাতুন মহিলা কলেজের গাছের ডাল কাটানোর সময় ওই কলেজের পিয়ন মো. দুলাল (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুলালের মৃত্যু হয়। তার মৃত্যৃতে বুধবার সকলে কলেজ প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের শিক্ষক বিপ্লব পাল জানান, কলেজ ভবনের পাশে রেইনট্রি গাছের ডাল কাটানোর সময় একটি ডাল মাটিতে পড়ে ছিটকে গিয়ে পাশে দাঁড়ানো দুলালের বুকে ও মাথায় আঘাত লাগে। এসময় তাকে দ্রুত প্রথমে ভোলা হাসপাতাল ও পরে বরিশালে রেফার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন