News71.com
 Bangladesh
 02 Nov 16, 11:27 AM
 287           
 0
 02 Nov 16, 11:27 AM

ময়মনসিংহে বাস চাপায় নিহত গৃহবধু।।

ময়মনসিংহে বাস চাপায় নিহত গৃহবধু।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বাস চাপায় মৌসুমী (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।গত মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে নগরীর ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে ওই নারী স্বামীর সঙ্গে নেত্রকোণা যাচ্ছিলেন। ব্রিজ মোড় এলাকায় পৌঁছুালে মৌসুমী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় তাকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল আকন্দ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন