News71.com
 Bangladesh
 02 Nov 16, 11:22 AM
 293           
 0
 02 Nov 16, 11:22 AM

এমপি বদির দুর্নীতি মামলার রায় আজ

এমপি বদির দুর্নীতি মামলার রায় আজ

নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির মামলার রায় আজ ঘোষণা করা হবে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার এ রায় ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কবির হোসেন। আর এর আগে, গত মাসের ১৯ তারিখ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২ নভেম্বর দিন ধার্য করা হয়।

বিগত ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন