News71.com
 Bangladesh
 01 Nov 16, 10:24 PM
 282           
 0
 01 Nov 16, 10:24 PM

গাজীপুরে বাজারে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  

গাজীপুরে বাজারে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা     

নিউজ ডেস্ক: গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে জনসম্মুখে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম টুটুল (২৭)। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে। ওই বাজারে তার একটি জুতা ও পোশাকের দোকান আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ৭/৮ জন যুবক বাজারে ঢুকে টুটুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন