News71.com
 Bangladesh
 01 Nov 16, 09:45 PM
 400           
 0
 01 Nov 16, 09:45 PM

নব-নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ বঙ্গবন্ধুর সমাধিতে আগামী রোববার শ্রদ্ধা জানাবেন

নব-নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ বঙ্গবন্ধুর সমাধিতে আগামী রোববার শ্রদ্ধা জানাবেন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আগামী ৬ নভেম্বর রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, রাজধানীর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করা হবে। 

এতে বলা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন এবং ওইদিন বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এছাড়াও আগামী ৮ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় আওয়ামী লীগ নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচিগুলোতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন