
নিউজ ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর বাজারে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম টুটুল (৩৮)। তিনি জয়দেবপুর বাজারে জুতার ব্যবসা করতেন। তার বাড়ি জয়দেবপুর বাজার সংলগ্ন মুন্সি পাড়ায়। সে ওই গ্রামের আঃ মোতালেবের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।