News71.com
 Bangladesh
 01 Nov 16, 07:56 PM
 307           
 0
 01 Nov 16, 07:56 PM

চট্টগ্রামে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৭০৫।।

চট্টগ্রামে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৭০৫।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার প্রথমদিনে ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন।

আজ সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ২১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেন, শিক্ষাবোর্ডের অধীনে ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ডের ১০টি পরিদর্শক টিম কাজ করেছে। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।    

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় ১ হাজার ২২১টি স্কুলের ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮১ হাজার ৮২৫ জন ছাত্র ও ৯৯ হাজার ৮২৭ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৬৩ হাজার ৯৮৯, অনিয়মিত ১৭ হাজার ৬৬১ এবং মানোন্নয়ন পরীক্ষায় ২ জন শিক্ষার্থী অংশ নেয়।

মহানগরীর পাঁচ জেলার ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীতে ৩৯টি, জেলায় ১২৩টি, কক্সবাজার জেলায় ৩১টি, রাঙ্গামাটিতে ২২টি, খাগড়াছড়িতে ২২টি, বান্দরবানে ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন