News71.com
 Bangladesh
 01 Nov 16, 06:58 PM
 295           
 0
 01 Nov 16, 06:58 PM

শাহজালাল সার কারখানায় এ্যামোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে সিঙ্গেল লেয়ার ব্যবহারের বিষয়টি তদন্তের পরামর্শ

শাহজালাল সার কারখানায় এ্যামোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে সিঙ্গেল লেয়ার ব্যবহারের বিষয়টি তদন্তের পরামর্শ

নিউজ ডেস্ক : শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শাহজালাল সার কারখানায় এ্যামোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে ডাবল লেয়ারের পরিবর্তে সিঙ্গেল লেয়ার ব্যবহার করার বিষয়টি তদন্ত করার পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় তদন্ত রিপোর্ট কমিটিতে উপস্থাপন করারও পরামর্শ দেয়া হয় হয়। কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম মোঃ আহ্সানুল হক্ চৌধুরী, রহিম উল্লাহ এবং ফাতেমা তুজ্জহুরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কোন ক্যাটাগরীতে বিসিআইসি এ.বি ও সি শ্রেণীর শিল্প নগরী করেছে তা কমিটিতে উপস্থাপন এবং প্রতিটি বিসিক শিল্প এলাকায় শিল্প মেলা আয়োজন করার সুপারিশ করা হয়। কমিটি সার কারখানাসমূহের যেসকল পণ্য বাংলাদেশ শিল্প ও কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) তৈরী করতে পারবে সে সকল পণ্য বিটাকের কাছ থেকে তৈরী করে নেয়ার সুপারিশ করে। সভায় শুরুতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের নভেম্বরে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিসিআইসির চেয়ারম্যান, বিসিক এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন