News71.com
 Bangladesh
 01 Nov 16, 06:31 PM
 259           
 0
 01 Nov 16, 06:31 PM

অস্ত্র ব্যবসায়ী খায়রুল ৫ দিনের রিমান্ডে

অস্ত্র ব্যবসায়ী খায়রুল ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী থেকে আটক অস্ত্র ব্যবসায়ী খায়রুল মণ্ডলকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে দারুস সালাম থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চান ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেনজির আহম্মেদ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে তাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি অস্ত্র, ৩৫টি বুলেট এবং ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন