News71.com
 Bangladesh
 01 Nov 16, 12:41 PM
 269           
 0
 01 Nov 16, 12:41 PM

ময়মনসিংহে পিকআপচাপায় ৩ পথচারীর মৃত্যু।

ময়মনসিংহে পিকআপচাপায় ৩ পথচারীর মৃত্যু।

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আর এ ঘটনায় পাঁচজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতরা হলেন, আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)। ভালুকা থানার ওসি মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। 

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী রাসেল স্পিলিং মিলের সামনে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে করে এ হতাহতের ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় হতাহতরা কাঠালী রাসেল স্পিলিং মিলের শ্রমিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন