News71.com
 Bangladesh
 01 Nov 16, 12:36 PM
 255           
 0
 01 Nov 16, 12:36 PM

যমুনায় ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জেলেকে কারাদণ্ড  

যমুনায় ইলিশ ধরায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জেলেকে কারাদণ্ড   

 

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার দায়ে ৮ জন জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী এই রায় প্রদান করেন। তখন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মৎস্য অফিসার আবুল কাশেম, ক্ষেত্র সহকারী সফিকুল ইসলাম সফি উপস্থিত ছিলেন।

এ ঘটনায় কারাদণ্ড প্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার চরবৈল গ্রামের গফুর মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩৬), রবি চাঁনের ছেলে ফজল মিয়া (৩০), মেহেরনগর গ্রামের  ইনছাফ আলীর ছেলে সাইদুল ইসলাম (৩২), বেলকুচির চরের মোজাম্মেল হকের ছেলে নুর উদ্দিন (২৬), আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৩৬), দুলকগাঁতীর আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ আলী (৪০), এনায়েতপুরের মাচগ্রামের আজাহার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) এবং ব্রাক্ষনগ্রামের জয়নাল প্রামানিকের ছেলে বাবু মিয়া (৫০)।

এ বিষয়ে আদালত বলেছেন, মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে চৌহালী-এনায়েতপুর জুড়ে যমুনায় মাছ ধরা অব্যাহত রেখেছে অসাধু জেলেরা। কৌশল অবলম্বন করে বারবালা, বোয়ালকান্দি, মহেশপুরের যমুনায় ডিম ওয়ালা ইলিশ মাছ ধরছে। আর এ কারণে গত রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা মৎস্য অফিসার মো. মনিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অন্যান্য জেলেরা পালিয়ে গেলে ঐ ৮ জন জেলেকে মাছ ধরা অবস্থায় ৫০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল সহ আটক করা হয়। পরে তাদের এনায়েতপুর পাট গুদাম ঘাটে আনা হয় এবং ৭ দিন করে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়। তখন এ সময় আটক জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি মাছ গুলো স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় তুলে দেয়া হয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. মনিরুল ইসলাম বলেছেন, ইলিশের অন্যতম প্রজনন কেন্দ্র হচ্ছে চৌহালী। এখানে মাছ বেশী থাকায় অসাধু জেলেরা নিষেধ থাকা সত্যেও ইলিশ নিধন করছে। যে কারণে অভিযান চালিয়ে আমরা ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড এবং এ উপজেলা জেলার বিভিন্ন স্থান থেকে মোট সাড়ে ৫ লক্ষ মিটার জাল আটক করা হয়েছে। এছাড়া লক্ষাধিক টাকা মাছ ধরে এতিম খানায় বিতরণ করা হয়েছে। আশা করা হচ্ছে এ পর্যন্ত অধিকাংশ মা ইলিশ ডিম ছেড়েছে, আগামী বছর যমুনায় কয়েক গুন ইলিশ বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন