News71.com
 Bangladesh
 01 Nov 16, 11:59 AM
 314           
 0
 01 Nov 16, 11:59 AM

রেলওয়ে কলোনিতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

রেলওয়ে কলোনিতে আগুনে পুড়েছে ১৪ বসতঘর

নিউজ ডেস্ক : নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত  সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর রূপন কান্তি বিশ্বাস বলেন, রাত  সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২৮টি কক্ষ বিশিষ্ট ১৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের এডিশনাল ডিরেক্টর মো. ইয়াহিয়ার নেতৃত্বে আগ্রাবাদ, নন্দনকানন ও বন্দর স্টেশনের ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়।প্রায় দুই ঘন্টা চেষ্টা চালানে‍ার পর রাত ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরের আসবাবপত্র, ছাউনি পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন