
নিউজ ডেস্ক: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে খায়রুল নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খায়রুল নামের ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র , ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলি সীমান্ত থেকে ভারতে আনা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার কো হয়। সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলি বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল।