News71.com
 Bangladesh
 01 Nov 16, 11:42 AM
 306           
 0
 01 Nov 16, 11:42 AM

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত, আহত ৫

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত, আহত ৫

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন,  আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী রাসেল স্পিলিং মিলের সামনে দাঁড়িয়ে থাকা ওই শ্রমিকদের একটি পিকাপ-ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতরা কাঠালী রাসেল স্পিলিং মিলের শ্রমিক। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পিকাপ-ভ্যানটি জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন