
নিউজ ডেস্ক: আজ রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন দুইজন। এদের মধ্যে একজন আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাকিবুল ইসলাম (২৫) নামের ঐ ব্যক্তি হামদর্দ পাবলিক কলেজ ছাত্রবাসের সহকারী বাবুর্চি ছিলেন। জানা গেছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ বাবুর্চি হজ্জাতুল ইসলাম (৩০) একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনন আছে। তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে।