News71.com
 Bangladesh
 01 Nov 16, 11:10 AM
 320           
 0
 01 Nov 16, 11:10 AM

আজ থেকে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

আজ থেকে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আর ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ হবে। এবার ৯টি বোর্ডের অধীনে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন। আর গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আগে পরীক্ষার হলে প্রবেশ করলে ১৫ মিনিট আগে খাতা দিয়ে দেয়া হবে। শিক্ষামন্ত্রী আজ ধানমন্ডি গভ: বয়েজ হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করবেন। এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি-জেডিসি পরীক্ষা ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। এ বছর মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ১০৭টি ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন