News71.com
 Bangladesh
 31 Oct 16, 09:49 PM
 298           
 0
 31 Oct 16, 09:49 PM

কুমিল্লায় ৫টির ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

কুমিল্লায় ৫টির ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নিউজ ডেস্ক : কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার চেয়ারম্যান পদে ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার মো.রাশেদুল ইসলাম।

বিজয়ীরা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত চান্দিনা উপজেলার জয়াগ ইউনিয়নের মেহেদী হাসান, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাইনুদ্দিন তপন, তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের মহসীন ভূইয়া।

এদিকে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সুলতান আহমেদ বিজয়ী হয়েছেন। এছাড়া বরুড়ার চিতড্ডা ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী ওমর ফারুক বিজয়ী হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন