News71.com
 Bangladesh
 31 Oct 16, 05:25 PM
 259           
 0
 31 Oct 16, 05:25 PM

রাঙামাটিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :রাঙামাটি শহরে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম নাজমা বেগম (২৫)। সোমবার দুপুরে রাঙামাটি পৌরসভা সংলগ্ন সফি কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায়। তার স্বামী শফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি পেশায় দিন মজুর।

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. রশিদ জানান, দুপুরে রাঙামাটি পৌরসভা সংলগ্ন সফি কলোনি এলাকায় নাজমা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। তার গলায় অর্ধচন্দ্র ছাপ রয়েছে।
নিহত নাজমার স্বামী মজুর শফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ২১ অক্টোবর নাজমা ও শফিকুল এ বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাদের মধ্যে পারিবারিকভাবে তেমন সমস্যাও ছিল না। সকালে তার স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় ঘরে রেখে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আসেন। এসময় তার স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করেন। পরে বাথরুমের দরজা ভেঙে ঢুকে দেখেন নাজমার লাশ ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এ ব্যাপারে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন বলেন, কী কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন