News71.com
 Bangladesh
 31 Oct 16, 11:33 AM
 294           
 0
 31 Oct 16, 11:33 AM

যৌন হয়রানিতে বাধা দেয়ায় রগ কাটল যুবক!

যৌন হয়রানিতে বাধা দেয়ায় রগ কাটল যুবক!

নিউজ ডেস্ক: যৌন হয়রানির প্রতিবাদ করায় সুনামগঞ্জের মল্লিকপুরে কবির মিয়া (৩২) নামক এক যুবকের হাত পায়ের রগ কেটে দিয়েছে কিছু দুর্বৃত্তরা। গতকাল রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। তিনি সদর উপজেলার মল্লিকপুরের মৃত তছকির আলীর ছেলে।

আহত কবিরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত দেড়টায় দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুরের নাহিদ (২২) প্রায়ই মাতাল হয়ে পাড়ার নারীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এ নিয়ে প্রতিবাদ করায় নাহিদ দা দিয়ে এলোপাতাড়ি কোপায় কবিরকে। পরে কবিরের হাত পায়ের রগ কেটে দেয় নাহিদ।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশীদ চৌধুরী বলেন, ওই ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। এখন অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন