News71.com
 Bangladesh
 28 Oct 16, 10:31 AM
 344           
 0
 28 Oct 16, 10:31 AM

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ  

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ         

নিউজ ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরের ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এক হাজার ৫৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ ৯ হাজার ১৭০ জন।

অনুষদসমূহের আসন সংখ্যা হলো বিজ্ঞানে এক হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজে ৩৯০ টি এবং মানবিকে ৫৩টি। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এছাড়া পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন