News71.com
 Bangladesh
 28 Oct 16, 10:21 AM
 309           
 0
 28 Oct 16, 10:21 AM

বরগুনায় অস্ত্রসহ যুবক আটক

বরগুনায় অস্ত্রসহ যুবক আটক

নিউজ ডেস্কঃ  বরগুনায় অস্ত্রসহ সোহাগ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ় শুক্রবার সকাল ৬টার দিকে সদরের ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের আলিশ্যার মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আটক সোহাগ বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল চৌমুহনী আলিশ্যার মোড়ে একটি স'মিলে কাজ করেন। তিনি বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছিলেন। এসময় সোহাগকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছুরি, ছ্যান (এক ধরণের ধারালো অস্ত্র) ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে বরগুনা ৮ নম্বর ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ তাকে বরগুনা থানায় হস্তান্তর করেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন