News71.com
 Bangladesh
 28 Oct 16, 12:43 AM
 293           
 0
 28 Oct 16, 12:43 AM

কুমিল্লায় দুই লাখ টাকার জাল নোটসহ আটক ১।।

কুমিল্লায় দুই লাখ টাকার জাল নোটসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে সোয়া দুই লাখ টাকার জাল নোটসহ ইমরান মাহমুদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। ইমরান পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার পইকখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে সোয়া দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দিনা থাকায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন