News71.com
 Bangladesh
 27 Oct 16, 11:01 PM
 287           
 0
 27 Oct 16, 11:01 PM

কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত যুবক।।

কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত যুবক।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট মাইক্রোবাসের ধাক্কায় আবু নোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের নিকটবর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নোমান খুটাখালী ফরেস্ট অফিসপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন