News71.com
 Bangladesh
 27 Oct 16, 06:28 PM
 279           
 0
 27 Oct 16, 06:28 PM

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে আজ সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমীন (৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আল আমীন হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর হরিপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল চালক আল আমীন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন