
নিউজ ডেস্কঃ ১০০ টাকার টিকিটের বিনিময় ২২৮ বছরের স্মৃতি বিজড়িত পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার দর্শনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। এর আগে এ ধরনের কোনো সুযোগ দেয়া হয়নি। পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের এই পুরনো কারাগারটি দর্শনের জন্য খোলা থাকবে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কেউ টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন। আর টিকিট থেকে পাওয়া টাকা দিয়ে কেনা হবে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা ৩৫০ শিশুর জন্য খেলার সামগ্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
দেশের সর্ববৃহত ঢাকা কেন্দ্রীয় কারাগারটি স্থানান্তির হয়েছে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে। চলতি বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রায় তিন মাস পর গত ২৯ জুলাই প্রায় সাড়ে ৬ হাজারের বেশি বন্দীকে একদিনে নতুন কারাগারে স্থানান্তর করা হয়। আর নতুন এ কারাগারের কার্যক্রম শুরুর মধ্যে দিয়ে মুছে যায় পুরনো ঢাকার নাজিমউদ্দিনের রোডের ঠিকানা।
সহকারী কারা মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, মূলত জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৫ নভেম্বর কারাগারটিতে ঢোকার সুযোগ পাবে জনসাধারণ। তবে এর আগে ১ নভেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রাজনৈতিক স্মৃতি বিজরিত শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উপস্থিত থাকবেন গণপুর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।