News71.com
 Bangladesh
 27 Oct 16, 03:26 PM
 394           
 0
 27 Oct 16, 03:26 PM

গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

 

নিউজ ডেস্কঃ  গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় রোজিনা আক্তার (২৩) নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ  সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত রোজিনা আক্তার নেত্রকোনা সদর উপজেলার শীলনারায়ন এলাকার আছিরউদ্দিনের স্ত্রী। তিনি প্রীতি গ্রুপের স্থানীয় সাংকুয়া গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ২ বছর আগে রোজিনা আক্তার ও স্বামী আছির উদ্দিন তার পরিবারসহ সালনা এলাকায় আব্দুল মোতালেবের বাড়িতে ভাড়ায় উঠেন। সেখানকার একটি কারখানায় চাকরি নেন তারা। তাদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিভিন্ন সময় কলহ হত। তিন-চার মাস আগেও একবার ঝগড়া হলে তারা আলাদা বসবাস শুরু করেন। পরে আবার নিজেরা সমঝোতা করে আবার ওই বাড়িতে একত্রে বসবাস শুরু করেন।

গত বুধবার (২৬ অক্টোবর) রাতেও তাদের মধ্যে কলহ হয়। পরে রাতের খাবার সেরে তারা নিজ ঘরে শুয়ে পড়েন। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় পার হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় আছিরের মা মঞ্জুরা বেগম ওই ঘরের দরজা খুলতে ধাক্কা দেন। এ সময় আছির দরজা খুলে দিলে ওই ঘরের জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা আছিরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে এবং রোজিনার লাশটি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন