News71.com
 Bangladesh
 27 Oct 16, 02:59 PM
 335           
 0
 27 Oct 16, 02:59 PM

রাবির মেধাবী ছাত্র লিপু হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

রাবির মেধাবী ছাত্র লিপু হত্যার বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

 

জাবি সংবাদদাতা : একটি উজ্জ্বল সম্ভাবনার অস্বাভাবিক মৃত্যু। মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে, সকলের মাঝে বাঁচিবার চাহি । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতাহের হোসেন লিপুর এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল; দেশ, সমাজ ও পরিবারকে দেবার ছিল অনেক কিছুই। কিন্তু ঘাতকেরা অকালে কেড়ে নিল তাঁর প্রাণ। তাইতো প্রতিবাদমুখর হয়েছে জাবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ, লিপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘লিপু হত্যার বিচার চাই, নিরাপদ ক্যাম্পাস চাই’ মানববন্ধনে অনেকের বক্তব্যে এমন দাবির জোড়ালো আবেদন পরিলক্ষিত হয়েছে। নিজ হলের ডাইনিংয়ের পাশের ড্রেনে ঐ হলের আবাসিক ছাত্রের মৃতদেহ পড়ে থাকবে, এমন কিছু কি আমরা কল্পনা করতে পারি। ভাবতেই অবাক লাগে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার নিজ ক্যাম্পাসেও অনিরাপদ। এমন ক্যাম্পাস আমরা চাই না। আমরা সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই এবং লিপু হত্যার বিচার চাই। এ রকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোথাও না হয় । মানববন্ধনে এভাবেই বলছিলেন, জাবির গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সনজিৎ সরকার উজ্জ্বল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ২০ অক্টোবর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু ঐ হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর চাচা বশির উদ্দিন মতিহার থানায় হত্যা মামলা করেছেন। হত্যা মামলার ভিত্তিতেই তদন্ত চলছে। লিপুর লাশ পাওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পরিলক্ষিত হয় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন